ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দেশের প্রায় ৪১ লাখ ১৯ হাজার মানুষ করোনা টিকা নিয়েছেন

ads

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে এখন পর্যন্ত দেশের প্রায় ৪১ লাখ ১৯ হাজার মানুষ করোনা টিকা নিয়েছেন। বুধবার (১০ মার্চ) পর্যন্ত দেশে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন।


এরমধ্যে মধ্যে পুরুষ ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন ও নারী ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮ জন। এছাড়া টিকা গ্রহীতাদের মধ্যে ৮৭২ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।


এ দিকে, করোনা টিকা নিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫৩ লাখ ৬১ হাজার ৭৭৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৪ হাজার ৯৯০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৭৫৯ জন এবং নারী ৩৯ হাজার ২৩১ জন। এ সময়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা এইএফআই রিপোর্ট করেছেন ৬ জন।


বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, টিকাগ্রহীতাদের মধ্যে ঢাকায় ১২ লাখ ৯৮ হাজার ৩৬০ জন, ময়মনসিংহে ১ লাখ ৭৫ হাজার ১৭০ জন, চট্টগ্রামে ৮ লাখ ৬১ হাজার ৩৪৬ জন, রাজশাহীতে ৪ লাখ ৪৭ হাজার ৫০১ জন, রংপুরে ৩ লাখ ৭৯ হাজার ২৫৪ জন, খুলনায় ৫ লাখ ২৯ হাজার ৯২৯ জন, বরিশালে ১ লাখ ৮৬ হাজার ৬২১ জন এবং সিলেট বিভাগে ২ লাখ ৩০ হাজার ৭৭২ জন টিকা নিয়েছেন।


এ দিকে, গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহীতাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৫ হাজার ১৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ৫৭৫ জন, রাজশাহী বিভাগে ১২ হাজার ৪৫৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৬৭৬ জন, খুলনা বিভাগে ১৪ হাজার ৭৪৭ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১২৩ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৭৪৫ জন টিকা নিয়েছেন।


উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। এরই ধারাবাহিকতায় প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

ads
ads
ads

Our Facebook Page